প্রতিটি গ্রীষ্মকালে আমি মেইনে মাছ ধরতে যাই । ব্য়ক্তিগতভাবে আমি আবার ষ্ট্রবেরী আর ক্রীম খুবই ভালোবাসি, তবে আশ্চর্য ব্যাপার হলো মাছেরা ভালোবাসে পোকামাকড় । অতএব আমি মাছ ধরতে গেলে আমি আমার নিজের পছন্দের কথাটা ভাবিনা বরং মাছেরা কি চায় তাই ভাবি। বড়শিতে তাই ষ্ট্রবেরি বা ক্রীম না আটকিয়ে আমি লাগাই পোকামাকড় বা একটা ফড়িং তারপর মাছেদের বলী: "এটা পছন্দ হয়েছে?" তাহলে মানুষ গাথতে গিয়ে এই সাধারন বুদ্ধিটাই কাজে লাগান না কেন?